শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ এএম
তারেক রহমান
expand
তারেক রহমান

ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি থেকে সরে এসে সারাদেশে পরিকল্পিত ও সুষম শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রবিবার এক ফেসবুক পোস্টে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলীয় ঘোষণার ৩১ দফাকে “বাস্তবসম্মত সমাধানের রোডম্যাপ” হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, বিএনপির ঘোষণাপত্রে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিকেন্দ্রীকৃত নগরায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি মনে করেন, বাসস্থান শুধু ছাদ নয়—এটি মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তার প্রতীক।

তিনি বলেন, “অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।” টেকসই উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ জাতি গড়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।

পাশাপাশি নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, আধুনিক কৃষি উন্নয়ন এবং ব্লু ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

দেশের বাসস্থান রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, টেকসই বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন