

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার ১৫-১৬ বছরের শাসনকালে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ছাত্রদের মধ্যে গুণ্ডা ও মাস্তানের মনোভাব তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রিজভী বলেন, জ্ঞান-বিজ্ঞান চর্চার কোনো সুযোগ নেই, তাই মেধাবী ছাত্ররাও অপকর্মে জড়াচ্ছে।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা শিক্ষার্থী গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা দেওয়ার জন্য তারেক রহমানের উৎসাহ প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সামনে উন্নয়নের ফানুস দেখানো হয়েছে-মেট্রোরেল, উড়ালসেতু, ফ্লাইওভার-কিন্তু জাতির মেরুদণ্ড, শিক্ষাব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে, ছাত্রলীগের নেতা দেশের প্রধান উপদেষ্টা হত্যার পরিকল্পনা করেছেন। সত্যিকারের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা থাকলে এসব হত না।
তিনি আরও বলেন, একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শিক্ষার মান এখনও উন্নত নয়। পাঠ্যক্রম আপডেট নয়, অবকাঠামোও অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে। সরকারি ও বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম নেই, যা গ্রামীণ অঞ্চলে আরও তীব্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিমসহ আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা।
মন্তব্য করুন
