

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। দলটি জানিয়েছে, পূর্বনির্ধারিত তারিখের পরিবর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি ২৫ মার্চ নির্ধারিত ছিল।
মঙ্গলবার (২৪ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রিজভী জানান, এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে রোববার (২২ মার্চ) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণাকালে রিজভী জানিয়েছিলেন আলোচনাসভাটি হবে ২৫ মার্চ দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
এখানে দলের জাতীয় নেতারা ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন
