শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শঙ্কা নেই: হুমায়ুন কবীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত
expand
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান।

হুমায়ুন কবীর বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপির প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য আন্তরিক রয়েছেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে।

এসময় তিনি অভিযোগ করেন, নিউইয়র্কে এনসিপির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ আবারো প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী সংগঠন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন