শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম যার যার, নিরাপত্তা সবার: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম
expand
ধর্ম যার যার, নিরাপত্তা সবার: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা দেশের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের অংশ। তিনি মনে করিয়ে দেন— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।” এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, শরতের কাশফুল ও শীতের আমেজ দুর্গোৎসবের আগমনী বার্তা দেয়। এ উৎসব পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে দৃঢ় করে। সংবিধান অনুযায়ী দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক—বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন।

তারেক রহমান বলেন, সমাজ ও মানবসভ্যতাকে ধ্বংসের পথে ঠেলে দিতে যারা অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে লড়াই ন্যায্য। তিনি সতর্ক করেন, শারদীয় উৎসবকে ঘিরে যেন কেউ ফ্যাসিবাদী শাসনামলের মতো সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা না করে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন