

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে জামায়াত বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে ৫ শতাংশ এগিয়ে আছে। বিএনপি বড় রাজনৈতিক দল হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন ঘোষণা করেনি, কিন্তু জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে এবং লিফলেট ও পোস্টার তৈরি করে নির্বাচনি প্রচারণা শুরু করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
জামায়াতের নির্বাচনে প্রতিবন্ধকতা সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, জামায়াত কোনো প্রতিবন্ধকতা করছে না, বরং দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রার্থনা করছে।
পার্বত্য এলাকায় সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে দুদু বলেন, এতে কোনো না কোনো দলের ইন্ধন থাকতে পারে। কেউ হয়তো পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, “পাহাড়ি ও সমতলের সবাই এদেশের মানুষ; জাতীয়তার ভিত্তিতে বিভাজন দেশকে এগিয়ে নিয়ে যাবে না। শহীদ জিয়ার আদর্শ ‘আমরা সবাই বাংলাদেশি’ মেনে চলতে হবে।”
বিএনপির নির্বাচনি প্রস্তুতি নিয়ে দুদু বলেন, “বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, গুমের শিকার হয়েছে, সংগ্রাম করেছে। সুতরাং প্রার্থী ঘোষণা না করলেও নির্বাচনের সব প্রস্তুতি আমাদের রয়েছে।”
দুদের সঙ্গে কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
