

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই তালিকাটি সত্য নয় এবং তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা তালিকাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
রিজভী বলেন, উল্লিখিত তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া। ফেসবুকে পোস্ট করা তালিকাটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন
