

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় ব্যস্ত সময় কাটিয়েছে সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস : হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। আর এই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, সে ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না।
তিনি বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, এখন আরেক দল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়।
তিনি আরও বলেন, ‘বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ-আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পেরেছে, তারা টিকে গেছে। আর যেসব দেশে দাবিদাওয়ার লড়াই চলতে থেকেছে, সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত।’
আমীর খসরু বলেন, ‘দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, কারণ বিনিয়োগকারীরা আস্থার অভাবে ভুগছেন। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলেও তাতে নতুন কোনো বিনিয়োগ আসেনি; বর্তমান বিনিয়োগকারীরাই সেখানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নির্বাচনের ঘোষণা আসার পর থেকে জাপানিজ ডেলিগেশনসহ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নড়াচড়া শুরু হয়েছে এবং তারা নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন
