শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত সুসংগঠিত হলেও ভোটে জেতা সম্ভব নয়: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেখছে। সংস্কার, জুলাই সনদ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দীর্ঘদিনের সহযাত্রী এই দল।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও জামায়াত জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। তিনি বলেন, দলটি সুসংগঠিত হলেও ভোটে জিততে পারবে না।

নিউইয়র্কে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকার কারণে জামায়াত সুবিধাজনক অবস্থানে আছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, যা তারা করবেই।

তবে জনগণের মধ্যে জামায়াতের প্রভাব খুব বেশি নয় বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, “আমি নিজে মাঠে রাজনীতি করি, যাতায়াত করি, দেখছি; প্রভাব খুব বেশি একটা নেই।”

জামায়াতের সুসংগঠিত হওয়া তাদের প্লাস পয়েন্ট উল্লেখ করে ফখরুল বলেন, “তারা রেডিমেন্টেড রাজনৈতিক দল, পর্যাপ্ত তহবিল আছে। তবে জনগণের কাছে গিয়ে পুরোপুরি জেতার সম্ভাবনা আমার মনে হয় না।”

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ডানপন্থি রাজনীতির উত্থান ঘটলেও তা বাংলাদেশে ভোটের মাঠে সফল হবে না।

এছাড়া মির্জা ফখরুল নিশ্চিত করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মতো দেশে ফিরবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন