শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না: হাবিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
হাবিবুর রহমান হাবিব
expand
হাবিবুর রহমান হাবিব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, কে নমিনেশন পেল বা কার হাতে সবুজ সংকেত এলো, সেটা বড় বিষয় নয়। মূল বিষয় হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা।

তিনি বলেন, তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, ধানের শীষকে হারানোর জন্য সামনে নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র আসবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের সঠিক নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে। এজন্য সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।

সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

এ সময় সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন