শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতবর্ষ থেকে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
expand
ভারতবর্ষ থেকে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে।

তিনি বলেন, অনেক গুজব চারদিকে। গুজবে কান দেব না। কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করে জনগণকে সর্তক থাকার আহ্বান জানান।

এ সময়ে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ঐক্য আছে, সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল, দায়িত্ব বেশি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা পুলিশসহ সবাইকে আহ্বান জানাই অতীতে যা খারাপ কাজ করছেন… এখন দয়া করে ভালো হয়ে যান, সিদা হয়ে যান, জনগণের সঙ্গে থাকেন। তাহলে আপনাদের সবাই ভালোবাসবে।

এর আগে দক্ষিণ বিএনপির উদ্যোগে সকালে মানিক নগরের খালের ময়লা-আবর্জনার পরিষ্কার অভিযান হয়।

এর আগে বেলা ১২টায় রাজধানীর পুরান ঢাকায় দক্ষিণ বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন