

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ বা শিরোনাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানান।
শায়রুল কবির খান বলেন, ভারতের দৈনিক ‘এই সময়’ বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।
তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়।’
এ অবস্থায় মহাসচিবের নির্দেশনা অনুযায়ী শায়রুল গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেন, ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।
মন্তব্য করুন
