

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি হঠাৎ করেই আসেনি, বরং দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান অবস্থানে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি হলে বিএনপি তা কাজে লাগাতে প্রস্তুত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। তবে ছাত্র-জনতার আন্দোলনের যে পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগানো জরুরি।
তিনি আরও বলেন, নির্যাতন-নিপীড়ন চালিয়েও বিএনপিকে ধ্বংস করা সম্ভব হয়নি। যাদের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের অনেক পরে বা যারা স্বাধীনতার সময় ভিন্ন অবস্থানে ছিল, তারাও আজ বিএনপি নিয়ে সমালোচনা করে।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, কোনো ব্যক্তিগত নেতার নামে নয়, দলের স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামেই।
মন্তব্য করুন
