শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
পুলিশের গাড়ী ভাংচুর
expand
পুলিশের গাড়ী ভাংচুর

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নদী থেকে বালু উত্তোলন, দখল ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ তীব্র হয়ে উঠলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

নিহতের নাম ইদন মিয়া (৫৫), তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে দুই গ্রুপের মধ্যে বিভাজন স্পষ্ট হয় এবং সময়ের সঙ্গে তা সংঘর্ষে রূপ নেয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম অভিযোগ করেন, বহিষ্কৃত নেতা কাইয়ুম মিয়ার নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী ও প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা হামলা চালায়। তবে কাইয়ুম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন