শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ‘লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: জয়নুল আবদিন ফারুক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
expand
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশবিরোধী অনেক চুক্তি করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

ফারুক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। ষোল বছর ধরে দেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর হিন্দুস্তান এখন একই পথের সাথী। তাই দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন