শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

রাজধানীতে কার্যক্রমে নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তবে তাদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

বুধবার (১৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ঝটিকা মিছিল আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন