

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নরসিংদীর শিবপুর থানার সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি।
সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।
গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে মহানগর পুলিশ।
মন্তব্য করুন
