শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ জানিয়েছে, আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে ডিবি রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তাদের কয়েকজন জাতীয় কমিটির সদস্যসহ ও এর অঙ্গসংগঠনের সদস্য। গ্রেফতারকৃতরা গত কয়েক মাস থেকে ঢাকায় অবস্থান করছিলেন। তারা মাঝে মাঝে লোকজন নিয়ে জড়ো হন ও মিছিল করে দেশকে অস্থির করার ষড়যন্ত্র করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন