শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক এমপি বাদল ও বুবলী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম
ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী
expand
ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)

জানা গেছে সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১১ জন রয়েছে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানের সময় একটি দেশীয় এলজি, একটি রিভলভার এবং একটি চাকু জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাস দমন আইনের আওতায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি-৩২৪ তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন