

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে হত্যা, হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। স্বাস্থ্যগত অবস্থার অবনতি হলে গত রবিবার তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান।
রাজনীতিতে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দীর্ঘ পথচলা রয়েছে। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন।
তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন
