শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পিএম আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
expand
হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর আজিমপুর দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে থাকা একটি গোপন কক্ষে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়।

অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো থাকা জানা গেছে। তবে গাড়িগুলো কোথা থেকে এসেছে বা কার মালিকানায় রয়েছে, সে বিষয়ে ম্যানেজার কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।

বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটির পারিপার্শ্বিক এলাকা ঘিরে রেখেছে। ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য এখনও দেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন