শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের জন্য দোয়া চেয়ে কাঁদলেন সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
expand
নুরের জন্য দোয়া চেয়ে কাঁদলেন সাদিক কায়েম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন নবনির্বাচিত শিবিরপন্থি প্যানেলের নেতারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তারা নুরের সঙ্গে দেখা করেন। এ সময় তার সুস্থতা কামনা করতে গিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

হাসপাতালে উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীনসহ অন্য নেতৃবৃন্দ। তারা নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সমবেদনা জানান।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) নুরুল হক নুর ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন