শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় নিয়ে কোনো মিছিল নয়: শিবির সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
expand
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং এজিএস হয়েছেন মহিউদ্দীন খান। অন্যদিকে ছাত্রদলসহ প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে।

ফলাফল ঘোষণার আগে থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরপন্থী নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

এই প্রেক্ষাপটে বিজয়ের পরও কোথাও মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা দেশের কোথাও কোনো মিছিল করব না। মহান আল্লাহর দরবারে সিজদার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করব।

তিনি আরও জানান, এই বিজয় অহংকারের নয়; বিনয়ী থেকে সবার সঙ্গে উদার আচরণ করতে হবে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার যাত্রা থেমে থাকবে না। আমাদের প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।

ভিপি পদে: সাদিক কায়েম ১৪,০৪২ ভোটে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩,৮৮৪ এবং উমামা ফাতেমা পান ৩,৩৮৯ ভোট।

জিএস পদে: এস এম ফরহাদ পান ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পান ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পান ৪,৯৪৯ ভোট।

এজিএস পদে: মহিউদ্দীন খান পান ১১,৭৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫,০৬৪ ভোট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন