শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নো নেগোসিয়েশন’— ডাকসু নিয়ে ছাত্রশিবির সভাপতির মন্তব্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ এএম
জাহিদুল ইসলাম
expand
জাহিদুল ইসলাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ডাকসু নির্বাচনকে ঘিরে বলেছেন, কোনো ধরনের সমঝোতা বা আপসের সুযোগ নেই। তার ভাষায়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, তাই ডাকসুর কোনো পদ নিয়ে সমঝোতা করার অধিকার কারও নেই— না বিশ্ববিদ্যালয় প্রশাসনের, না কোনো রাজনৈতিক দলের, এমনকি মন্ত্রীর উপদেষ্টা বা প্রধান উপদেষ্টারও নয়।

তিনি আরও বলেন, এই ম্যান্ডেট একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে। তাই কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তার দাবি, শিক্ষার্থীরা তাদের জয় নিশ্চিত করেই ফিরবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন