শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওলামায়ে কেরাম ঐক্যবদ্ব থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
expand
‘ওলামায়ে কেরাম ঐক্যবদ্ব থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না’

ওলামায়ে কেরাম ঐক্যবদ্ব থাকলে নতুন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও নারায়নগন্জ ৪ আসনে এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইসমাইল সিরাজী আল মাদানী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তালতলা মাদ্রাসায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন জুলাই গনভ্যুথানে ফ্যাসিবাদ বিদায়ের মাধ্যমে ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরী হয়েছে আর এখন ওলামায়ে কেরামের ঐক্যবদ্ব প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ওলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে। আর এই জন্য আলেমদের জান ও মালের সর্বোচ্চ কুরবানী করতে হবে।

কুতুবপুর ইউনিয়ন সভাপতি মুফতী শাকির মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তালহা মাদানীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি মুফতী আব্দুল হাকিম, সাধারন সম্পাদক আল-আমিন শেখ, থানা সাধারন সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, ইসলামী আন্দোলন ফতুল্লা থানা সভাপতি এড.শফিকুল ইসলাম, সহ-সভাপতি হাজী আমানউল্লাহ, সাংগাঠনিক সম্পাদক হাজী রূবেল,ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাজী ওয়াসিম উদ্দীন সহ কুতুবপুর ইউনিয়ন এর আওতাধীন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও বিভিন্ন মাদ্রাসার খতিবগন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন