

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ছাত্রশিবির আয়োজিত পূর্বঘোষিত দারসুল কুরআন প্রোগ্রামে বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীদের যৌথ হামলার নিন্দা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চ এর ওসমান হাদি।
রবিবার (১৯ অক্টোবর) তার ফেসবুকে প্রতিবাদ পোস্ট করেন।
হাদি পোস্টে লেখেন, ‘নোয়াখালীতে মসজিদে ঢুকে শিবিরের প্রোগ্রামে যুবদলের বিরুদ্ধে হা*মলার অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে- আহতরা রক্তাক্ত হয়ে মসজিদের ভিতরে কাতরাচ্ছে! নির্বাচনের সময় এগিয়ে এলে এমন দৃশ্য আরও হয়তো বাড়তেই থাকবে। বিএনপি যদি তার তৃণমূলকে এখনো নিয়ন্ত্রণে আনতে না পারে, তাইলে বিএনপির সাথে বাংলাদেশও পথ হারাবে। আল্লাহ বাংলাদেশকে সমস্ত দেশী-বিদেশী ষড়যন্ত্র হতে হেফাজত করুন।’
মন্তব্য করুন
