

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, “জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে বাস্তবে কোনো মৌলিক পার্থক্য নেই।”
শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, জুলাই সনদের ঘোষণায় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব না হলেও ভবিষ্যতের সরকারগুলোকে তা বাস্তবে রূপ দিতে হবে। “যোগ্য ও দেশপ্রেমিক প্রতিনিধিদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “দেশে যারা বিদেশি স্বার্থ রক্ষায় কাজ করেছে এবং ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের জবাবদিহি একদিন এই মাটিতেই হবে। এখন আর প্রতীক দেখে ভোট নয়—ভোট দিতে হবে যোগ্যতা দেখে।”
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, দেশের জনগণের আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে। “আমরা চাই, ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি যেন আর কখনো মাথা না তোলে,” বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে নদীর পানির প্রবাহ রোধ করে বাংলাদেশের কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পানির ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় এলডিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
