বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘তোমাদের এ সাফল্য জীবনের নতুন অধ্যায়ের সূচনা। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা প্রত্যাশিত ফলাফল করতে পারোনি, তারা হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাও।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ তোমাদের জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করুন। তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমিন।’

এর আগে সোমবার সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষা ২০২৬
X
City bank
City bank