শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানে উপস্থিত থাকলেও জুলাই সনদে সই করেনি একটি দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান
expand
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও শেষ পর্যন্ত সনদে সই করেনি গণফোরাম। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এই দলটি উপস্থিত থাকলেও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর থেকে বিরত থাকে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের ১৫০–এর ২ অনুচ্ছেদ তারা বলেছে বিলুপ্ত করা হবে। এবং পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলে রাখা হবে না।

আমরা বলেছিলাম যে এটা যদি সংশোধন করে তাহলে এবং প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্টস যদি এটা রাখে তাহলে আমরা স্বাক্ষর করব। আমাদের আশ্বস্ত করেছিল যে এটা সংশোধন হবে। কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপিটা আমরা পাইনি। শুধু স্বাক্ষরের কপিটা দেওয়া হয়েছিল।

এ জন্য আমরা স্বাক্ষর থেকে বিরত ছিলাম।’

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। বৃষ্টি মাথায় এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি দল যোগ দেয়। তাদের মধ্যে গণফোরাম সনদে সই করেনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল অনুষ্ঠানে যোগই দেয়নি।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার জানিয়েছিলেন, পরবর্তী সময়েও সনদে সই করার সুযোগ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন