

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। এতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে সনদে স্বাক্ষর করেন তারা।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও কয়েকটি দলের নেতারা প্রধান উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে অনুষ্ঠানে যাননি।
এ অনুষ্ঠানে না যাওয়া দলগুলো হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এছাড়া চারটি বাম ধারার রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারী দল ও প্রতিনিধিরা:
বিএনপির পক্ষে স্বাক্ষর করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গণসংহতি আন্দোলন: জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল
গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর ও রাশেদ খান
নাগরিক ঐক্য: মাহমুদুর রহমান মান্না ও শহীদুল্লাহ কায়সার
জেএসডি: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও তানিয়া রব
এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
রাষ্ট্র সংস্কার আন্দোলন: হাসনাত কাইয়ুম ও সৈয়দ হাসিবউদ্দীন হোসেন
এলডিপি, এনডিএম, জাগপা, খেলাফত মজলিস, লেবার পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ও অন্যান্য দল থেকেও প্রতিনিধি এবং শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে মীর মোস্তাফিজুর রহমান (শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা) এবং শামসী আরা বেগম (শহীদ তাহির জামান প্রিয়র মা) এই দুইজনও সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
