শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পিএম
মামুনুল হক
expand
মামুনুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতে ইসলাম বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে পারে এমন গুঞ্জন নাকচ করেছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১.৩০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের নিজস্ব কোনো তৎপরতা বা জোট করা সংগঠনের মৌলিক নীতির পরিপন্থী। তবে হেফাজতে রাজনৈতিক-অরাজনৈতিক ও দেশপ্রেমিক ব্যক্তিরা আছেন, যারা নিজের রাজনৈতিক বক্তব্য ও এজেন্ডা বাস্তবায়ন করেন। এর সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই, হেফাজত কোনো দায় নেবে না।

ভোট সম্পর্কিত হেফাজতের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি বলেন, হেফাজতের আমির দেশের একজন শীর্ষ আলেম ও মুরব্বি। তিনি ধর্মীয় নির্দেশনা দিতে পারেন, তবে কাকে ভোট দেওয়া যাবে বা যাবে না-এ বিষয়ে হেফাজত ভোটের সময় নিজের অবস্থান প্রকাশ করবে।

বিভিন্ন মাজারে সংঘটিত অনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, আমরা শুনেছি কিছু মাজারে ইসলাম ও সমাজবিরোধী কর্মকাণ্ড হয়। সরকারের মাধ্যমে এসব বন্ধ করার দাবি জানাই, তবে হেফাজত আইন হাতে তুলে নেবে না।

সংবাদ সম্মেলনে হেফাজত ৫ মে শাপলা চত্বর গণহত্যা দিবস ঘোষণাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে: প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রবর্তন, কোরআন ও ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রণয়ন।

এছাড়া সংগঠনটি জুলাই সনদেও ২০১৩ সালের ৫ মে শাপলা গণহত্যাকাণ্ড এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের উল্লেখ রাখার কথা বলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন