রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের আমির পদে বহাল রেজাউল করীম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত
expand
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে পুনরায় বহাল রয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে দলটির প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন গাজী আতাউর রহমান। তিনি এর আগে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিদায়ী মহাসচিব ইউনুছ আহমাদকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলনের নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ১১ জন। তারা হলেন- সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup