শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড, ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ করতে ব্যর্থ হয়েছে। ১১ অক্টোবর শনিবার দুপুরে কিছু নেতাকর্মী অফিসের সামনে সমবেত হতে চাইলে পুলিশ ধাওয়া করে।

এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। এ সময় নেতাকর্মীরা পালিয়ে যায়। অন্যদিকে সমাবেশে প্রত্যাশিত উপস্থিতি দেখা যায়নি।

জাপার নেতা-কর্মীরা জানিয়েছেন, পুলিশের ধাওয়ার কারণে তারা সমাবেশে উপস্থিত হতে পারেননি।

এর আগে দুপুর থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ডগ্রেনেডের শব্দ পাওয়া যায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে শনিবার (১১ অক্টোবর) ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন।

দুপুরের দিকে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। তখন চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন