শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বে কোন জোট হচ্ছে না: চরমোনাই পীর 

মাহাবুবুর রহমান জিসান
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো ইসলামী জোট গঠন করা হবে না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতী রেজাউল করিম বলেন, “নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। অধিকাংশ দল ইতোমধ্যে এ বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছে। তবে চূড়ান্তভাবে নির্বাচনে কোনো জোট তৈরি হবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর সমর্থন ও সমন্বয় নিশ্চিত করতে আসনভিত্তিক একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। এটি নির্বাচনী প্রস্তুতি ও পদক্ষেপগুলো সমন্বিতভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

চরমোনাই পীর আরও জানান, এই পদক্ষেপ মূলত দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপকে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এড়িয়ে গিয়ে জনগণের স্বার্থে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য।”

এছাড়া তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষয়েও কথা বলেন।

মুফতী রেজাউল করিম বলেন, ইসলামপন্থী দলগুলো নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করার জন্য একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এবং ভোটারদের অধিকার ও মতপ্রকাশের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি মনে করিয়ে দেন, রাজনৈতিক জোট না হলেও দলের সঙ্গে সমঝোতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে ইসলামপন্থী দলগুলো আগামী নির্বাচনে শক্তিশালীভাবে অংশগ্রহণ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন