শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব: চরমোনাই পীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, প্রজাতন্ত্রের নির্বাচনী পদ্ধতি (পিআর) কার্যকর করার জন্য আমরা শেষ পর্যান্ত লড়ব।

যদি সরকার মানতে অস্বীকার করে, তবে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে দেখা হবে নির্বাচনে অংশগ্রহণ করব কি না।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের স্থানীয় পৌরসভা মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

চরমোনাই পীর বলেন, “একটি দল চাঁদাবাজির অভিযোগে পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। পিআর পদ্ধতি ছাড়া দেশের ভোটারের মূল্যায়ন হয় না। পিআর নির্বাচনে প্রতিটি ভোটের গুরুত্ব থাকবে এবং প্রতিটি দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”

তিনি আরও জানান, ২০০৮ সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছে। তিনি বলেন, “এটি দেশের কল্যাণে উত্তম নির্বাচন পদ্ধতি।”

গণসমাবেশে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।

বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের মুফতি শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ-৪ আসনের আলহাজ কামাল উদ্দিন এবং সংগঠনের শীর্ষ নেতা আব্দুল মোছাব্বির রনুসহ অন্যান্য দলীয় নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন