

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গণহত্যায় অংশগ্রহণ না করা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দোয়া করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এ দোয়া করেন তিনি।
দোয়া করার সময় কান্নাজড়িত কণ্ঠে হাদি বলেন, হে আল্লাহ, আওয়ামী লীগের সেই ভাইদের যারা হাসিনার সঙ্গে গণহত্যায় জড়িত হয়নি, তাদের অন্তরে সত্য উদ্ভাসিত করুন। তাঁদের বোঝার সুযোগ দিন যে আবরার তাদের ভাই এবং সন্তান।
তিনি আরও দোয়া করেন, হে আল্লাহ, আবরার ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
মন্তব্য করুন
