শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের কারণেই বিএনপির ভাবমূর্তি বেশি ক্ষতিগ্রস্ত: মাসুদ কামাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম
মাসুদ কামাল
expand
মাসুদ কামাল

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, বিএনপির ইমেজ বা জনসমর্থনের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে জামায়াতে ইসলামী কারণে।

তার মতে, বিএনপি যতটা না নিজের কর্মের জন্য সমালোচিত, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতের আচরণ ও বক্তব্যের কারণে।

নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, “ডাকসু নির্বাচনের আগে জামায়াত বেশ সংযত ছিল। কিন্তু ডাকসু ও জাকসুতে সাফল্য পাওয়ার পর তাদের বক্তব্য ও আচরণ বদলে গেছে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে তারা এমনসব মন্তব্য করছেন, যা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না।”

তিনি আরও বলেন, দেশের রাজনীতি এখন নির্বাচনের দিকেই ঘুরে যাচ্ছে। নির্বাচন কবে, কীভাবে এবং কতটা শান্তিপূর্ণভাবে হবে—এ নিয়েই এখন মূল আলোচনা। পাশাপাশি প্রশ্ন উঠছে, কারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ কাকে নির্বাচিত করবে।

তার মতে, এক সময় যে প্রশ্নের উত্তর সহজ ছিল—‘নির্বাচন হলে কে জিতবে?’—এখন সেটি আর স্পষ্ট নয়। রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে, এবং বিএনপির ভেতরেও সেই আত্মবিশ্বাস আগের মতো নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন