শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের জন্য জামায়াত নেতারা ইসলামী সীমারেখা অতিক্রম করছেন: আমিনী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী
expand
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, সাম্প্রতিক দুর্গাপূজার সময় জামায়াতে ইসলামীর কিছু নেতার কর্মকাণ্ড ইসলামী আদর্শের পরিপন্থী এবং মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী।

রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, “সংখ্যালঘু ভোটের আশায় জামায়াত এখন হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে। তাদের কিছু নেতা পূজামণ্ডপে গিয়ে এমন বক্তব্য দিচ্ছেন যা ঈমান ও আকীদার সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি বলেন, “একজন নেতা আজানের সঙ্গে উলুধ্বনির তুলনা করেছেন, আরেকজন পূজা ও রোজাকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে উল্লেখ করেছেন—এগুলো ইসলামী বিশ্বাসের পরিপন্থী বক্তব্য।”

মাওলানা আমিনী আরও বলেন, “ক্ষমতার মোহে জামায়াত নেতারা ইসলামী সীমারেখা অতিক্রম করছেন। এখন তারা হিকমাহর নামে এসব বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন, অথচ ঈমান ও শিরকের প্রশ্নে কোনো ছাড় বা কৌশল গ্রহণযোগ্য নয়।”

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, “যে রাজনীতি ঈমান নষ্ট করে, তা কোনো মুসলমানের জন্য কাম্য নয়। ইসলামি রাজনীতি করতে হলে কুরআন ও সুন্নাহর পথেই চলতে হবে। ভারতের মনযোগ পেতে গিয়ে ঈমান বিসর্জন দিলে তার কোনো সুফল মিলবে না।”

মাওলানা আমিনী আহ্বান জানান, “ইসলামের নাম ভাঙিয়ে জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করুন। এসব কাজের ব্যাখ্যা না দিয়ে আল্লাহর কাছে খাঁটি তাওবাহ করুন এবং সত্য পথে ফিরে আসুন।”

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী চারদলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা মুফতি আমিনীর ছেলে। তিনি গত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে মূল ইসলামী ঐক্যজোট ভেঙ্গে নতুন করে আরেকটি গঠন করেন এবং নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন