

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জোটগত সমঝোতার কারণে নিজ নিজ আসন ছাড়তে হলে কী করবেন—এই প্রশ্নে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।
রবিবার (৫ অক্টোবর) রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তারা এ বিষয়ে মতামত জানান। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেতা সরোয়ার তুষারও উপস্থিত ছিলেন।
উপস্থাপক প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রশ্ন করেন— “যদি জোটের কারণে দল আপনাকে আপনার আসন ছেড়ে দিতে বলে, আপনি কী করবেন?” জবাবে রুমিন বলেন, “এটা তো অনেক ব্যক্তিগত প্রশ্ন। সময়ই বলে দেবে আমি কী করব।”
এরপর একই প্রশ্ন করা হলে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “অবশ্যই দিতে পারি। যদি জোটের স্বার্থে আসন ছাড়তে হয়, আমি তা আনন্দের সঙ্গেই করব। আমাদের দল শৃঙ্খলাপরায়ণ সংগঠন—এখানে ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছার জায়গা নেই।”
তিনি আরও যোগ করেন, দলীয় সিদ্ধান্তই সর্বোচ্চ—“দল যে সিদ্ধান্ত নেবে, আমি তাতেই সম্পূর্ণ একমত থাকব। কারণ আমরা বিশ্বাস করি, দলীয় শৃঙ্খলাবোধই আমাদের আদর্শের মূলভিত্তি।”
মন্তব্য করুন
