মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা উত্তর জেলা শাখায় কৃষক দলের নতুন কমিটি ঘোষণা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ জসিম উদ্দিন সরকারকে আহবায়ক এবং মোঃ জহিরুল ইসলাম জগলুলকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কৃষকদল দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি বিলুপ্ত করে মোঃ জসিম উদ্দিন সরকারকে আহবায়ক এবং মোঃ জহিরুল ইসলাম জগলুল-কে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন