সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সতর্কবার্তা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এজেন্ট বা দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়টি ফেসবুকে এমন পোস্ট দেয়।

পোস্টে মন্ত্রণালয়টি লেখে, ‘হাতে পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনও খরচ নাই - এক টাকাও না! ঢাকার মেডিক্যাল, আসা -যাওয়া, থাকা-খাওয়া আর চিকিৎসা - সবই ফ্রি!’

‘এজেন্ট বা দালাল কোনও টাকা চাওয়া মানেই অবৈধ নিয়োগ। দালালের হাতে টাকা তুলে দেওয়ার আগে সাতবার ভাবুন। দরকার হলে আপনার ভিসা আমাদের দিয়ে যাচাই করুন। এজন্য এজেন্টের পরিচয় আর ভিসার কপি পাঠান। ভালো থাকুন - অবৈধ নিয়োগ থেকে দূরে থাকুন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন