মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতির পর দুই বিভাগীয় কমিশনারকে ওএসডি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে গ্রেড-১ দেওয়ার পর ওএসডি করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তাদের স্থলে নতুন বিভাগীয় কমিশনার এখনও নিয়োগ দেয়া হয়নি।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, তাকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং নতুন দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup