সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিয়ে দেওয়া হলো বিমানবন্দরের ওসিকে, নতুন দায়িত্বে কামরুল হাসান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে কামরুল হাসান তালুকদারকে বদলি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে এবং ডিএমপির লাইনওয়ার পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup