

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশের প্রবীণ আলেম ও ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, যারা পূজা এবং রোজাকে একই বলে দেখায়, তাদের কার্যক্রম ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের কর্মকাণ্ড ঈমানহারা হওয়ার পরিচায়ক।
হেফাজত আমির বলেন, মওদুদী ফিৎনা প্রতিহত না করলে দেশে ইসলামের চর্চা হুমকির মুখে পড়বে। মওদুদীবাদীরা রাসূল (সা.) ও সাহাবাগণকে সত্যের মানদণ্ড হিসেবে মানেন না। সামনের নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
সম্মেলনে আল্লামা বাবুনগরী মুসলিম সমাজের মুক্তি ও সুস্থতার জন্য রাসূল (সা.)-এর সুন্নতের প্রতি শ্রদ্ধা ও অনুসরণের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ইসলামি আদর্শে জীবন যাপন করাই মানুষের প্রকৃত মুক্তি ও সমাজের কল্যাণ নিশ্চিত করে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের করাচীর জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা মুফতী নূরুল হক, যিনি রাসূল (সা.)-এর জীবন ও শিক্ষার আলোকিত প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, রাসূল (সা.) ছিলেন মানুষের কল্যাণ ও সত্য প্রতিষ্ঠার সর্বোত্তম মাপকাঠি।
দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে হাজার হাজার তৌহিদি জনতা অংশ নেন। হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় আলেমরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত উলামা ও বক্তারা বক্তব্য রাখেন। এতে হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের মৌলিক শিক্ষা ও রাসূল (সা.)-এর আদর্শই বর্তমান সমাজকে জ্ঞান ও ন্যায়ের পথে পরিচালিত করতে পারে।
মন্তব্য করুন
