শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আ.লীগের মন্ত্রীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতুলী মোড়ে সমাবেশে রূপ নেয়।

বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে সহিংসতায় ১৬ জন প্রাণ হারিয়েছিলেন, সেই ঘটনার পেছনে সাবেক মন্ত্রীর ভূমিকা ছিল বলে তারা দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, “যারা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে রক্ত ঝরিয়েছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। আলেমদের ওপর হামলার দায়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

নেতারা আরও জানান, দেশের বর্তমান প্রশাসনের অধীনে দীর্ঘদিন ধরে বিচার বিলম্বিত হচ্ছে। তারা সাবেক মন্ত্রী ও তৎকালীন জেলা পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানান।

এ সময় হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, মাওলানা ইউসুফ ভুইয়া, মাওলানা জুনায়েদ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ মাদানী, বেল্লাল হোসেন ও এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদসহ নেতারা বক্তব্য দেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে দেশব্যাপী আরও বড় আন্দোলন শুরু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন