

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (২২ মার্চ) সকালে এক বিবৃতিতে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি কুমিল্লার পদুয়াবাজার রেলগেট এলাকায় সংঘটিত দুর্ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, এ ধরনের ঘটনায় শুধু লাইনম্যানের ওপর দায় চাপিয়ে দায় এড়ানো উচিত নয়। বরং সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা ও ত্রুটিগুলো গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রেল ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণেই ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের এমন মর্মান্তিক প্রাণহানি ঘটেছে, যা উদ্বেগজনক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানিয়ে ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন
