শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, আওয়ামী লীগ, বিএনপি, ভারত ও নির্বাচন কমিশন একই স্বার্থে কাজ করছে। বিএনপিকে বাংলাদেশমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশন এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এবং একটি দলের পক্ষপাতিত্ব করছে। এ কারণে তিনি কমিশনারদের পদত্যাগ দাবি করেন।

দলের নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেও প্রতীক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, মানুষ শাপলা প্রতীকে ভোট দিতে আগ্রহী হলেও সেটি না দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। আমরা আইনের মধ্যেই সংগ্রাম চালিয়ে যাব।”

তিনি আরও জানান, শাপলা প্রতীক না পেলে দল কোনো কর্মসূচি দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলবে না। তবে প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে পাটওয়ারী বলেন, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন