বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ নির্বাচনে ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা দুই ধরনের ব্যক্তিকে ভোট না দিতে ভোটারদের পরামর্শ দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি হুমকিদাতা ও অর্থদাতাকে ভোট না দেওয়ার এ পরামর্শ দেন।

পোস্টে তাসনিম জারা বলেন, ‘আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারো নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়—তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।

নির্বাচনে ওই আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ghana VS Panama
90'+1'
0 - 0
World Cup