সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন সিদ্ধান্ত আপনাদের হাতে: তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম
ডা. তাসনিম জারা
expand
ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটারদের উদ্দেশে বলেছেন, এখন সিদ্ধান্ত আপনাদের হাতে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রচারণার একটি ভিডিও শেয়ার করে তিনি পোস্টে লেখেন, ‘হাতে মাত্র ১৯ দিন সময় ছিল। এই সময়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাতে। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে।’

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন