শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ও প্রচার দলের পথসভা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ এএম
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ও প্রচার দলের পথসভা
expand
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ও প্রচার দলের পথসভা

ঢাকা ১৭ নির্বাচনী আসনের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, প্রচার দল ও অন্যান্য অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর নেতৃত্বে একাধিক পথসভা, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি আইসিডিডিআরবি, সাততলা বস্তি, মহাখালী কাঁচা বাজার সহ বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মহাখালী হয়ে ঢাকা ১৭ আসনের বনানিস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আসাদুজ্জামান বাবুল, লেখক কালাম ফয়েজী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুরঞ্জন ঘোষ, হাসেম চৌধুরী, মাকসুদুর রহমান, শাহ আলম। শোয়েব কোরাইশী, মহিদুল মামুন, শাহজামাল বাবু, শরিফুল সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির বেপারী বলেন, যখন নির্বাচনের পরিবেশ অনুকূলে তখন একটা চিহ্নিত গোষ্ঠী একে বিপথে চালিত করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা চায় নির্বাচন না হোক। তারা নির্বাচন ঠেকিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। যেকোনো মূল্যে নির্বাচন বানচাল করাই তাদের মতলব। বিশেষ করে স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে।

তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনাদের উচিত হল এ দুষ্কৃতিকারীদের ব্যাপারে সজাগ থাকা এবং সকাল সকাল ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোটাধিকার প্রয়োগ করা, সবাইকে ভোট দানে উদ্বুদ্ধ করা।

তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান ঐতিহ্যগতভাবে সেরা পরিবারের মানুষ। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনমানুষের উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন। একইভাবে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নের জন্য ভূমিকা রাখেন। তাদের পুত্র তারেক রহমান আপনাদের প্রার্থী। তিনি নির্বাচিত হলে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি কথা দিয়েছেন সব রকম সুখ দুখে তিনি আপনাদের পাশে থাকবেন। আমরা আশা করি ধানের শেষে ভোট দিয়ে আপনারাও তার পাশে থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবুল বলেন দেশ এখন নির্বাচনমুখী। অথচ আরেকটা গোষ্ঠী নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা শুনেছি ভিতর থেকে সরকারের একটা অংশ ইন্ধন দিচ্ছে। তিনি বলেন আমি হুশিয়ার করে দিতে চাই, যদি কারো দ্বারা নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরকে মূল্য দিতে হবে। তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান।

৫ শতাধিক লোক নিয়ে অনুষ্ঠিত এই মিছিলটি মহাখালী হাসপাতাল এলাকা, কাঁচা বাজার ও সাততলা বস্তির বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। সাধারণ বস্তিবাসীদের ধানের শীষে ভোট দেয়ার জন্য সাংস্কৃতিক দলের নেতারা ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানান। অত্র এলাকার সাধারণ বাসিন্দারা সাংস্কৃতিক দলের কর্মীদের উপস্থিতিতে বেশ অনুপ্রাণিত হন এবং মিছিল দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। কথা দেন তারা ধানের শীষে ভোট দিবেন।

একইভাবে আজ প্রচার দলের সভাপতি মাহফুজুর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি মিছিল ও পথসভা। মিছিলটি মহাখালী কাঁচা বাজার সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার কার্য চালায়। তাতে অংশগ্রহণ করেন প্রচার দলের নেতৃবৃন্দ। প্রচার দলের মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মোয়াজ্জেম হোসেন আলাল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আঠারো বছর পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে। বিএনপি দীর্ঘদিন ধরে মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে। সে আন্দোলনের ফসল এবারের ভোট। এলাকার লোকদের উদ্দেশ্যে বলেন আপনারা যথাসময়ে ভোট কেন্দ্রে হাজির হবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X